Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩১, ১৩ জুন ২০২৫

আপডেট: ১১:৩৩, ১৩ জুন ২০২৫

শতাধিক ড্রোন হামলা

ইসরায়েলকে পাল্টা জবাব দিলো ইরান

ইসরায়েলকে পাল্টা জবাব দিলো ইরান
ছবি: সংগৃহীত

ইসরায়েলের চালানো ধারাবাহিক বিমান হামলার কড়া জবাব দিয়েছে ইরান। কয়েক ঘণ্টার ব্যবধানে ইসরায়েলের অভ্যন্তরে শতাধিক ড্রোন হামলা চালিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ খবর জানিয়েছে।

শুক্রবার (১৩ জুন) ইরানের প্রধান সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এক বিবৃতিতে বলেন, ইসরায়েল আমাদের সার্বভৌমত্বে আগ্রাসন চালিয়েছে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী পরিকল্পিত পাল্টা হামলা চালিয়েছে, যার অংশ হিসেবে শতাধিক ড্রোন এখন ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানছে।

তিনি আরও জানান, ইরানের এই পাল্টা হামলা ছিলো নির্দিষ্ট সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলোকে লক্ষ্য করে।

আরও পড়ুন <<>> তেহরানে ইসরায়েলি হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ড প্রধানসহ ২ পরমাণু বিজ্ঞানী নিহত

তবে এ হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ইসরায়েলি কর্তৃপক্ষও এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

বিশ্লেষকরা মনে করছেন, ইরান ও ইসরায়েলের এ সরাসরি পাল্টাপাল্টি সামরিক সংঘাতে গোটা মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠতে পারে এবং এতে বিশ্ব রাজনীতিতেও বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা তৈরি হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিএনপির নেতৃত্বে আর কোনও লড়াই হবে না: নাহিদ ইসলাম
২০ জেলায় জঙ্গি আওয়ামী লীগের নাশকতা, নিহত ২
পেছনের তাঁবুতে সন্তান জন্ম দিয়ে মঞ্চে ভিতাবাই
ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি, চাইলো নতুন সময়
করাচিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ১৫
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধিদফতরে ৭৪৬ পদে নিয়োগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়া শেখ হাসিনার মা!
বড় বোনের ধর্ষক গ্রেফতার হয়নি, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ
দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক
লিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শীর্ষ পাঁচ অভিনেত্রী
শাহজালালে ইউএস-বাংলার উড়োজাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা
গোপালগঞ্জে নিষিদ্ধ জঙ্গি আওয়ামী সন্ত্রাসীদের রামদা-চাপাতি মিছিল