Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:৪৩, ২৯ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:৪৬, ২৯ নভেম্বর ২০২৬

ক্যাটি পেরির সঙ্গে ট্রুডোর বিলাসবহুল ভ্রমণ, খরচ ১ কোটি ৩০ লাখ টাকা

ক্যাটি পেরির সঙ্গে ট্রুডোর বিলাসবহুল ভ্রমণ, খরচ ১ কোটি ৩০ লাখ টাকা
ছবি: সংগৃহীত

মার্কিন পপ তারকা ক্যাটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা চলছেই। এবার ইউরোপে বিলাসবহুল ট্রেন ভ্রমণে নতুন করে আলোচনায় এসেছেন তারা। প্যারিস থেকে ইতালির ভেনিস পর্যন্ত বিশ্বের অন্যতম বিলাসবহুল সিমপলন-ওরিয়েন্ট-এক্সপ্রেস ট্রেনে এক রাত কাটিয়েছেন এ জুটি। তাদের এ এক রাতের ভ্রমণে খরচ হয়েছে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।

যুক্তরাজ্যের সংবাদপত্র দ্য টাইমসের তথ্য অনুযায়ী, ট্রেনটির একমুখী যাত্রার ভাড়া প্রায় ১ লাখ ৫ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা। বিলাসবহুল এ ট্রেনের বিশেষ ব্যক্তিগত স্যুইটে ভ্রমণ করেছেন ক্যাটি ও ট্রুডো।

জানা গেছে, তারা ট্রেনটির সবচেয়ে বিলাসবহুল ব্যক্তিগত স্যুইটগুলোর একটি ‘ল্য অবজারভেতোয়ার’ বেছে নেন। বিশেষভাবে নকশা করা এ স্যুইটে রয়েছে শোবার ঘরের প্রত্যাহারযোগ্য কাচের ছাদ। ফলে বিছানায় শুয়েই রাতের আকাশ উপভোগ করার সুযোগ রয়েছে। এ ছাড়া ব্যক্তিগত লাইব্রেরি, বসার ঘর, আলাদা টি রুম এবং মার্বেল পাথরে তৈরি প্রক্ষালনকক্ষ রয়েছে স্যুইটটিতে।

স্যুইটের বাথরুমেও রয়েছে বিলাসিতার নানা আয়োজন। আছে বিশেষ নকশার বাথটাব ও রঙিন কাচের জানালা। জানালা দিয়ে ট্রেনের চলার পথে ইউরোপের মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। বসার ঘরে রয়েছে ভিনাইল রেকর্ডের সংগ্রহ। প্রয়োজন অনুযায়ী ঘরটিকে খাবার ঘর হিসেবেও ব্যবহার করা যায়।

ভ্রমণের বিভিন্ন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন ক্যাটি পেরি। প্রকাশিত একটি ছবিতে তাকে বাথটাবে সময় কাটাতে দেখা যায়। অবকাশের সময় দুজনকে তাস ও বোর্ড গেম খেলতেও দেখা গেছে।

এ ভ্রমণে ক্যাটির পরনে ছিলো শ্যাম্পেন রঙের সিল্ক ও লেসের মিনিড্রেস। সঙ্গে ছিল সাদা পয়েন্টেড হিল। ইউরোপ সফরে নিজের নতুন ববছাঁট চুলের স্টাইলও প্রথমবারের মতো তুলে ধরেন তিনি। অন্যদিকে, ট্রুডোর পরনে ছিলো সাদা টাক্সেডো।

২০২৫ সালের জুলাইয়ে প্রথম ক্যাটি পেরি ও জাস্টিন ট্রুডোর প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়। এর কিছুদিন পর মন্ট্রিয়লে ক্যাটির ‘লাইফটাইমস ট্যুর’-এর কনসার্টে উপস্থিত হন ট্রুডো। প্রায় তিন মাস পর ক্যালিফোর্নিয়ার উপকূলে ক্যাটির প্রমোদতরিতে দুজনকে চুম্বনরত অবস্থায় দেখা যায়। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা শুরু হয়।

পরবর্তী সময়ে প্যারিসে ক্যাটির জন্মদিন উদ্‌যাপন করতে গিয়ে দুজনকে হাত ধরে ঘুরতে দেখা যায়। সে ছবি প্রকাশ্যে আসার পর তাদের সম্পর্কের বিষয়টি আরও আলোচনায় আসে।

এবার প্যারিস থেকে ভেনিস পর্যন্ত বিলাসবহুল ট্রেন ভ্রমণ, বিশেষ স্যুইটের আয়োজন এবং বিপুল ব্যয়ের খবর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ব্যক্তিগত অবকাশের এ সফর ঘিরে ভক্ত ও গণমাধ্যমের আগ্রহও বাড়ছে।

সূত্র: দ্য টাইমস, যুক্তরাজ্য

শীর্ষ সংবাদ:

বিএনপির নেতৃত্বে আর কোনও লড়াই হবে না: নাহিদ ইসলাম
২০ জেলায় জঙ্গি আওয়ামী লীগের নাশকতা, নিহত ২
পেছনের তাঁবুতে সন্তান জন্ম দিয়ে মঞ্চে ভিতাবাই
ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি, চাইলো নতুন সময়
করাচিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ১৫
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধিদফতরে ৭৪৬ পদে নিয়োগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়া শেখ হাসিনার মা!
বড় বোনের ধর্ষক গ্রেফতার হয়নি, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ
দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক
লিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শীর্ষ পাঁচ অভিনেত্রী
শাহজালালে ইউএস-বাংলার উড়োজাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা
গোপালগঞ্জে নিষিদ্ধ জঙ্গি আওয়ামী সন্ত্রাসীদের রামদা-চাপাতি মিছিল