Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৮, ৬ মে ২০২৫

জাতীয় বাজেটের আগে তরুণদের সোচ্চার মানববন্ধন

তামাক পণ্যে কর ও মূল্য বৃদ্ধির দাবি

তামাক পণ্যে কর ও মূল্য বৃদ্ধির দাবি
ছবি: সবার দেশ

২০২৫-২৬ অর্থবছরের প্রাক্কালে তামাকজাত পণ্যের কর ও মূল্য বৃদ্ধির জোর দাবি জানিয়েছে তামাকবিরোধী তরুণ ফোরাম। 
মঙ্গলবার (৬ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী মৈত্রীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে তারা এ দাবি উত্থাপন করেন।

ফোরামের বক্তারা বলেন, বর্তমানে চার স্তরের সিগারেট কর কাঠামো (নিম্ন, মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম) কার্যকরভাবে ভোক্তা নিয়ন্ত্রণে ব্যর্থ। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের সিগারেটের দামের ব্যবধান এতটাই কম যে, একজন ধূমপায়ী সহজেই এক স্তর থেকে অন্য স্তরে চলে যেতে পারেন—ফলে কর কাঠামোর উদ্দেশ্যই ব্যর্থ হচ্ছে।

নারী মৈত্রীর প্রোজেক্ট কো-অর্ডিনেটর নাসরিন আক্তার বলেন, তামাকজাত পণ্যের সহজলভ্যতা তরুণ প্রজন্ম ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য ভয়ানক হুমকি। নিম্ন ও মধ্যম স্তরের সিগারেট একত্রিত করে যদি দাম বাড়ানো হয়, তাহলে ধূমপান নিরুৎসাহিত করা যাবে।

মানববন্ধনে ‘জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক পণ্যে কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি’ এইস্লোগান সামনে রেখে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেন। বক্তারা বলেন, এবার বাজেটে তামাক নিয়ন্ত্রণে দৃঢ় পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মকে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির দিকে ঠেলে দেয়া হবে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল
মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ
আ.লীগের বিচার ছাড়া সন্ত্রাস বন্ধের উপায় নেই: আখতার হোসেন
ক্যাটি পেরির সঙ্গে ট্রুডোর বিলাসবহুল ভ্রমণ, খরচ ১ কোটি ৩০ লাখ টাকা
আনোয়ার ইব্রাহিমের ঢাকা-থাইল্যান্ড সফর স্থগিত
মোল্লাহাটে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ৫
মিরপুরে যাত্রীবাহী বাসে ফের আগুন
এক ব্যক্তির ধাওয়ায় পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী
অতীত ভুলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও গভীর হবে: স্পিকার
মিয়ানমারে বিয়ের আয়োজনে বিমান হামলা, নিহত ২০
ফুলবাড়ীতে বাঁধাকপির কেজি ৫-৭ টাকা, বিপাকে কৃষক
মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি
আওয়ামী লীগের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার: রাষ্ট্রপতি
আওয়ামী লীগকে আশ্রয় দিলেই শাস্তি, হার্ডলাইনে বিএনপি