Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪২, ২৯ ডিসেম্বর ২০২৫

শিক্ষার্থী-স্বাধীনতাকামীদের শাহবাগে জড়ো হওয়ার ডাক ইনকিলাব মঞ্চের

শিক্ষার্থী-স্বাধীনতাকামীদের শাহবাগে জড়ো হওয়ার ডাক ইনকিলাব মঞ্চের
ছবি: সংগৃহীত

সারাদেশের শিক্ষার্থী ও স্বাধীনতাকামী জনগণকে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর শাহবাগে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। শাহবাগের হাদি চত্বরে অবস্থান কর্মসূচিতে অংশ নিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এ ডাক দেয়া হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে শাহবাগে অবস্থান কর্মসূচি শেষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন। একই সঙ্গে তিনি রাতের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করে নির্ধারিত সময়ের মধ্যে শাহবাগ ত্যাগ করার আহ্বান জানান।

ঘোষণায় তিনি বলেন, দেশের সব বিশ্ববিদ্যালয়, কওমি ও আলিয়া মাদরাসা, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং স্বাধীনতাকামী জনগণকে আগামীকাল দুপুর ২টায় শাহবাগের হাদি চত্বরে এসে অবস্থান নেয়ার অনুরোধ জানানো হচ্ছে। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং সময়ের সঙ্গে সঙ্গে এ লড়াই আরও কঠোর হবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, রাত ১০টার মধ্যে শাহবাগ থেকে অবরোধ তুলে নেয়ার জন্য উপস্থিত সবাইকে অনুরোধ করা হচ্ছে, যাতে আগামীকালের কর্মসূচির জন্য প্রস্তুতি নেয়া যায়।

আরও পড়ুন <<>> ইনকিলাব মঞ্চের ৪ দফা ঘোষণা

এর আগে সন্ধ্যা ৮টার দিকে ইনকিলাব মঞ্চ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে চলমান অবরোধ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়। সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বিভাগীয় শহরগুলোর অবরোধ তুলে নেয়ার আহ্বান জানানো হয়।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয়ভাবে শাহবাগে কর্মসূচি জোরদার করার লক্ষ্যেই সারাদেশের অবরোধ সাময়িকভাবে প্রত্যাহার করে এক জায়গায় আন্দোলন কেন্দ্রীভূত করা হচ্ছে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল
মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ
আ.লীগের বিচার ছাড়া সন্ত্রাস বন্ধের উপায় নেই: আখতার হোসেন
ক্যাটি পেরির সঙ্গে ট্রুডোর বিলাসবহুল ভ্রমণ, খরচ ১ কোটি ৩০ লাখ টাকা
আনোয়ার ইব্রাহিমের ঢাকা-থাইল্যান্ড সফর স্থগিত
মোল্লাহাটে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ৫
মিরপুরে যাত্রীবাহী বাসে ফের আগুন
এক ব্যক্তির ধাওয়ায় পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী
অতীত ভুলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও গভীর হবে: স্পিকার
মিয়ানমারে বিয়ের আয়োজনে বিমান হামলা, নিহত ২০
ফুলবাড়ীতে বাঁধাকপির কেজি ৫-৭ টাকা, বিপাকে কৃষক
মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি
আওয়ামী লীগের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার: রাষ্ট্রপতি
আওয়ামী লীগকে আশ্রয় দিলেই শাস্তি, হার্ডলাইনে বিএনপি