Sobar Desh | সবার দেশ মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ০০:০১, ১২ মে ২০২৫

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু
ফাইল ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত যানবাহনের চাপায় মোবারক মিয়া (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

রোববার (১১ মে) রাত পৌনে ১০টার দিকে উপজেলার চর বাউশিয়া ইউনিয়নের মধ্যমকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোবারক মিয়া লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার পশ্চিম করপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় পিকআপচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোবারক মিয়া মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা অভিমুখী একটি দ্রুতগতির যানবাহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার সময় তিনি নিজের গাড়ি চালাচ্ছিলেন না; বরং পথচারী অবস্থায় রাস্তা পার হচ্ছিলেন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ ‘সবার দেশ’কে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি দ্রুতগামী যানবাহন তাকে চাপা দেয়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শাহজালালে ইউএস-বাংলার উড়োজাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা
গোপালগঞ্জে নিষিদ্ধ জঙ্গি আওয়ামী সন্ত্রাসীদের রামদা-চাপাতি মিছিল
গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা মাদারীপুর-ফরিদপুরে
স্পিকারের বক্তব্যের প্রতিবাদী তালিকায় ৪ ভারতীয়
চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় উদ্বিগ্ন ভারত
জুলাই সনদ ও গণভোটের রায় না মানলে ঐক্য নয়
জাজিরায় নিষিদ্ধ জঙ্গি আ.লীগের তাণ্ডব
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি
জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ২
মার্কিন ঘাঁটিতে হামলায় ইরানের হাতিয়ার স্টারলিংক!
ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ নিষিদ্ধ আওয়ামী লীগের
সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল
মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ
আ.লীগের বিচার ছাড়া সন্ত্রাস বন্ধের উপায় নেই: আখতার হোসেন
ক্যাটি পেরির সঙ্গে ট্রুডোর বিলাসবহুল ভ্রমণ, খরচ ১ কোটি ৩০ লাখ টাকা