Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৬, ৪ জানুয়ারি ২০২৬

কুয়াশার দাপটে ঢাকায় নামতে পারেনি ৮ ফ্লাইট

কুয়াশার দাপটে ঢাকায় নামতে পারেনি ৮ ফ্লাইট
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি অন্তত আটটি ফ্লাইট। রোববার ভোর থেকে সকাল পর্যন্ত দৃশ্যমানতা কমে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে এসব ফ্লাইট বিকল্প বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ। তিনি জানান, ঘন কুয়াশার কারণে বিমানবন্দরের রানওয়েতে দৃশ্যমানতা নির্ধারিত মানের নিচে নেমে যাওয়ায় কিছু ফ্লাইটের নিরাপদ অবতরণ সম্ভব হয়নি।

কাওছার মাহমুদ বলেন, যাত্রী ও বিমানের নিরাপত্তা নিশ্চিত করতেই সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সঙ্গে সমন্বয় করে ফ্লাইটগুলোকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়েছে। এর মধ্যে ছয়টি ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এছাড়া একটি ফ্লাইট ভারতের কলকাতা বিমানবন্দরে এবং আরেকটি ফ্লাইট ভিয়েতনামের হ্যানয় বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।

ঘন কুয়াশার কারণে ফ্লাইট ডাইভার্ট হওয়ায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে। অনেক যাত্রী নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছান। তবে আবহাওয়া স্বাভাবিক হলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে জানিয়েছে বেবিচক।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জাজিরায় নিষিদ্ধ জঙ্গি আ.লীগের তাণ্ডব
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি
জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ২
মার্কিন ঘাঁটিতে হামলায় ইরানের হাতিয়ার স্টারলিংক!
ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ নিষিদ্ধ আওয়ামী লীগের
সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল
মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ
আ.লীগের বিচার ছাড়া সন্ত্রাস বন্ধের উপায় নেই: আখতার হোসেন
ক্যাটি পেরির সঙ্গে ট্রুডোর বিলাসবহুল ভ্রমণ, খরচ ১ কোটি ৩০ লাখ টাকা
আনোয়ার ইব্রাহিমের ঢাকা-থাইল্যান্ড সফর স্থগিত
মোল্লাহাটে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ৫
মিরপুরে যাত্রীবাহী বাসে ফের আগুন
এক ব্যক্তির ধাওয়ায় পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী
অতীত ভুলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও গভীর হবে: স্পিকার