Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৩, ২৭ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:২৩, ২৭ নভেম্বর ২০২৬

বিদেশের মাটি থেকে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেয়া হচ্ছে

বাংলাদেশে পতিত স্বৈরাচারের ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে পতিত স্বৈরাচারের ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিদেশের মাটি থেকে অডিও-ভিডিও কলের মাধ্যমে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আওয়ামী লীগ অতীতের মতো আবারও অগ্নিসন্ত্রাসের চেষ্টা করছে। তবে বাংলাদেশের মানুষ তাদের সে অপচেষ্টা সফল হতে দেবে না। দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকায় বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার কোনো দিন ফিরে আসতে পারবে না।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদরাসায় বার্ষিক ইসলাহী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে অবস্থান করে অডিও-ভিডিও কলের মাধ্যমে দেশে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেয়া হচ্ছে। আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের অতীত ইতিহাস রয়েছে। এখনও তারা একই ধরনের কর্মকাণ্ডের চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ তাদের এ ধরনের কর্মকাণ্ড মেনে নেবে না। এ দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সব অপচেষ্টা প্রতিহত করবে।

তিনি বলেন, ফ্যাসিবাদী, আলেমবিদ্বেষী, পরাধীনতার মানসিকতায় বিশ্বাসী কিংবা কোনো পতিত শক্তি আবার রাজনীতিতে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করলে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তার বিরোধিতা করবে। এ প্রশ্নে সারা বাংলাদেশের নাগরিকদের মধ্যে ঐক্য রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন রাজনৈতিক দলের আলাদা আদর্শ ও কর্মসূচি থাকবে। মতের পার্থক্য থাকবে, রাজনৈতিক বিতর্ক ও আলোচনা হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতীতে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিলো, সে ঐক্য আবারও গড়ে তুলতে হবে। জাতীয় স্বার্থে এ ঐক্যকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে এক থাকতে হবে। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার কোনও বিকল্প নেই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ মধুপুরী এবং স্থানীয় সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। তিন দিনব্যাপী বার্ষিক এ ইসলাহী সভায় দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার ওলামায়ে কেরাম অংশ নেন। আয়োজনের দ্বিতীয় দিন শুক্রবার মাদরাসা প্রাঙ্গণে ধর্মীয় ব্যক্তিত্ব ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জাজিরায় নিষিদ্ধ জঙ্গি আ.লীগের তাণ্ডব
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি
জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ২
মার্কিন ঘাঁটিতে হামলায় ইরানের হাতিয়ার স্টারলিংক!
ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ নিষিদ্ধ আওয়ামী লীগের
সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল
মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ
আ.লীগের বিচার ছাড়া সন্ত্রাস বন্ধের উপায় নেই: আখতার হোসেন
ক্যাটি পেরির সঙ্গে ট্রুডোর বিলাসবহুল ভ্রমণ, খরচ ১ কোটি ৩০ লাখ টাকা
আনোয়ার ইব্রাহিমের ঢাকা-থাইল্যান্ড সফর স্থগিত
মোল্লাহাটে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ৫
মিরপুরে যাত্রীবাহী বাসে ফের আগুন
এক ব্যক্তির ধাওয়ায় পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী
অতীত ভুলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও গভীর হবে: স্পিকার