Sobar Desh | সবার দেশ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০২:৪৯, ৯ মে ২০২৫

জাতীয় পর্যায়ে উজ্জ্বল ইবি শিক্ষার্থী শিশির

জাতীয় পর্যায়ে উজ্জ্বল ইবি শিক্ষার্থী শিশির
ছবি: সংগৃহীত

গাজীপুরের মৌচাকে অনুষ্ঠিত হয়েছে স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র 'জাতীয় ইয়ুথ ফোরাম— ২০২৫'। ৫ থেকে ৮ মে চারদিন ব্যাপী আয়োজিত এ সম্মেলনে সারাদেশ থেকে প্রায় ৭০ জন ইয়ুথ অংশগ্রহণ করেন। এতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে অংশগ্রহণ করেছে রোভার মো. শান্ত শিশির। 

অনুষ্ঠানের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের সদস্য সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা কমান্ডার- আব্দুল্লাহ আল তাহমিদ, বাংলাদেশ স্কাউটস এডহক কমিটির সদস্য মোহনাজ মুন্নি, বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের পরিচালক মাহফুজা পারভীন ও জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক জনাব উনু চিং মারমা। 

জাতীয় ইয়ুথ ফোরামে অংশগ্রহণের অনুভূতু জানিয়ে শিশির বলেন, আমাদের জন্য ‘জাতীয় ইয়ুথ ফোরাম’ একটি অসাধারণ প্রাপ্তি। এখানে যেমন আমাদের কাজের স্বীকৃতির পাশাপাশি সমাজ, রাষ্ট্র ও মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা ও সৃষ্টি হচ্ছে। আমাদের শুধু জাতীয় পর্যায়ে নয়, সুযোগ রয়েছে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করারও। খুব শীঘ্রই ভিয়েতনামে অনুষ্ঠিতব্য এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবো আমরা তরুণরাই। আমি ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বিশেষ করে ইবি রোভার স্কাউটস গ্রুপের প্রতি কৃতজ্ঞ।

উল্লেখ্য, জাতীয় ইয়ুথ ফোরামে অংশগ্রহণের পূর্বে শিক্ষার্থীরা নিজ নিজ রোভার ইউনিট, জেলা পর্যায় ও আঞ্চলিক পর্যায়ে সফলতার সাক্ষর রাখেছেন। এছাড়া জাতীয় ইয়ুথ ফোরামের মাধ্যমে তাদেরকে দক্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের উপযোগী করে গড়ে তোলা হয়।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল
মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ
আ.লীগের বিচার ছাড়া সন্ত্রাস বন্ধের উপায় নেই: আখতার হোসেন
ক্যাটি পেরির সঙ্গে ট্রুডোর বিলাসবহুল ভ্রমণ, খরচ ১ কোটি ৩০ লাখ টাকা
আনোয়ার ইব্রাহিমের ঢাকা-থাইল্যান্ড সফর স্থগিত
মোল্লাহাটে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ৫
মিরপুরে যাত্রীবাহী বাসে ফের আগুন
এক ব্যক্তির ধাওয়ায় পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী
অতীত ভুলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও গভীর হবে: স্পিকার
মিয়ানমারে বিয়ের আয়োজনে বিমান হামলা, নিহত ২০
ফুলবাড়ীতে বাঁধাকপির কেজি ৫-৭ টাকা, বিপাকে কৃষক
মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি
আওয়ামী লীগের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার: রাষ্ট্রপতি
আওয়ামী লীগকে আশ্রয় দিলেই শাস্তি, হার্ডলাইনে বিএনপি