Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৩, ৯ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচন: ভোটগ্রহণ শেষে চলছে গণনা, রাতেই ফলাফল

ডাকসু নির্বাচন: ভোটগ্রহণ শেষে চলছে গণনা, রাতেই ফলাফল
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে রাত সাড়ে সাতটার দিকে শুরু হয়েছে গণনা। নির্বাচন কমিশন জানিয়েছে, রাত ১২টার আগেই পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হবে।

ভোটার উপস্থিতি ও প্রাথমিক তথ্য

এবারের নির্বাচনে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। কমিশনের সর্বশেষ তথ্যমতে—

  • মোট ভোটার: ৩৯,৮৭৪ জন

  • ভোট পড়েছে: প্রায় ৮০%

  • জহুরুল হক হল: ভোটার ১৯৬৩ জন, কাস্টিং ১৬৫৮টি (৮৩.৪৩%)

  • এস এম হল: ভোটার ৬৬৫ জন, কাস্টিং ৫৫২টি (৮২.৯৩%)

  • জগন্নাথ হল: ভোটার ২২২২ জন, কাস্টিং ১৮৩১টি (৮২.৪৫%)

  • রোকেয়া হল: মোট ভোটার ৫৬৭৬ জন, কাস্টিং ৩৯০৭টি (৬৯%)

নির্বাচনী চিত্র

  • ২৮টি পদের বিপরীতে মোট প্রার্থী: ৪৭১ জন

  • নারী প্রার্থী: ৬২ জন

  • ছাত্রী হলে ভোটার সংখ্যা: ১৮,৯৫৯

  • ছাত্র হলে ভোটার সংখ্যা: ২০,৯১৫

শান্তিপূর্ণ নির্বাচন ও অভিযোগ

দিনব্যাপী ভোটে বড় কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি, যা দীর্ঘদিন পর ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বস্তি ফিরিয়েছে। তবে অল্প কিছু অভিযোগ এসেছে কিছু প্রার্থীর কাছ থেকে, যা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

সবার দেশ/এফএস 

 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

জাজিরায় নিষিদ্ধ জঙ্গি আ.লীগের তাণ্ডব
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি
জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ২
মার্কিন ঘাঁটিতে হামলায় ইরানের হাতিয়ার স্টারলিংক!
ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ নিষিদ্ধ আওয়ামী লীগের
সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল
মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ
আ.লীগের বিচার ছাড়া সন্ত্রাস বন্ধের উপায় নেই: আখতার হোসেন
ক্যাটি পেরির সঙ্গে ট্রুডোর বিলাসবহুল ভ্রমণ, খরচ ১ কোটি ৩০ লাখ টাকা
আনোয়ার ইব্রাহিমের ঢাকা-থাইল্যান্ড সফর স্থগিত
মোল্লাহাটে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ৫
মিরপুরে যাত্রীবাহী বাসে ফের আগুন
এক ব্যক্তির ধাওয়ায় পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী
অতীত ভুলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও গভীর হবে: স্পিকার