Sobar Desh | সবার দেশ জাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৪, ১১ সেপ্টেম্বর ২০২৫

দিনশেষে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্রদলের

দিনশেষে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্রদলের
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে দিনশেষে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াতের সঙ্গে আঁতাত করে শিবির সমর্থিত প্যানেলকে জয়ী করার চেষ্টা করছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী এ ঘোষণা দেন। ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টারও বেশি আগে এ ঘোষণা আসায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচন শুরু হয় বৃহস্পতিবার সকাল ৯টায়। বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে টানা ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত।

সবার দেশে/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল
মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ
আ.লীগের বিচার ছাড়া সন্ত্রাস বন্ধের উপায় নেই: আখতার হোসেন
ক্যাটি পেরির সঙ্গে ট্রুডোর বিলাসবহুল ভ্রমণ, খরচ ১ কোটি ৩০ লাখ টাকা
আনোয়ার ইব্রাহিমের ঢাকা-থাইল্যান্ড সফর স্থগিত
মোল্লাহাটে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ৫
মিরপুরে যাত্রীবাহী বাসে ফের আগুন
এক ব্যক্তির ধাওয়ায় পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী
অতীত ভুলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও গভীর হবে: স্পিকার
মিয়ানমারে বিয়ের আয়োজনে বিমান হামলা, নিহত ২০
ফুলবাড়ীতে বাঁধাকপির কেজি ৫-৭ টাকা, বিপাকে কৃষক
মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি
আওয়ামী লীগের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার: রাষ্ট্রপতি
আওয়ামী লীগকে আশ্রয় দিলেই শাস্তি, হার্ডলাইনে বিএনপি