Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫২, ৬ অক্টোবর ২০২৫

মেডিকেল ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

মেডিকেল ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর
ছবি: সংগৃহীত

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ১২ ডিসেম্বর সারাদেশে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার (৬ অক্টোবর) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বিএমঅ্যান্ডডিসির সভাপতি মো. সাইফুল ইসলাম, স্বাস্থ্যশিক্ষা বিভাগের যুগ্ম-সচিব মল্লিকা খাতুন ও স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভা শেষে অধ্যাপক ডা. নাজমুল হোসেন জানান, আগামী ১২ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে—এটি চূড়ান্ত করা হয়েছে। ভর্তি পরীক্ষার প্রস্তুতি চলছে, আবেদন ও অন্যান্য নির্দেশনা দ্রুত জানানো হবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল
মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ
আ.লীগের বিচার ছাড়া সন্ত্রাস বন্ধের উপায় নেই: আখতার হোসেন
ক্যাটি পেরির সঙ্গে ট্রুডোর বিলাসবহুল ভ্রমণ, খরচ ১ কোটি ৩০ লাখ টাকা
আনোয়ার ইব্রাহিমের ঢাকা-থাইল্যান্ড সফর স্থগিত
মোল্লাহাটে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ৫
মিরপুরে যাত্রীবাহী বাসে ফের আগুন
এক ব্যক্তির ধাওয়ায় পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী
অতীত ভুলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও গভীর হবে: স্পিকার
মিয়ানমারে বিয়ের আয়োজনে বিমান হামলা, নিহত ২০
ফুলবাড়ীতে বাঁধাকপির কেজি ৫-৭ টাকা, বিপাকে কৃষক
মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি
আওয়ামী লীগের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার: রাষ্ট্রপতি
আওয়ামী লীগকে আশ্রয় দিলেই শাস্তি, হার্ডলাইনে বিএনপি