Sobar Desh | সবার দেশ রাবি প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৩, ১৭ অক্টোবর ২০২৫

আপডেট: ০১:৫১, ১৭ অক্টোবর ২০২৫

রাকসু নির্বাচনে ৪ হলের ফল, এগিয়ে শিবির

রাকসু নির্বাচনে ৪ হলের ফল, এগিয়ে শিবির
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনে চারটি মেয়েদের হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টা থেকে রাত ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম।

ঘোষিত ফলাফলে দেখা যায়,

  • মুন্নুজান, তাপসী, রোকেয়া ও খালেদা জিয়া হলের ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ২,৬৮২ ভোট, যেখানে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল-এর প্রার্থী শেখ নুর উদ্দীন আবির পেয়েছেন ৭২০ ভোট।
  • জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দীন আম্মার পেয়েছেন ২,২৬২ ভোট এবং শিবির সমর্থিত প্রার্থী ফাহিম রেজা পেয়েছেন ১,৪২১ ভোট।
  • এজিএস পদে শিবির সমর্থিত এস এম সালমান সাব্বির পেয়েছেন **১,৪২২ ভোট, আর ছাত্রদল সমর্থিত প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ১,০৪০ ভোট।

বিশ্ববিদ্যালয়ের অন্য হলগুলোর ফলাফল এখনও ঘোষণা হয়নি। রাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ ফল শুক্রবার সকালে প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল
মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ
আ.লীগের বিচার ছাড়া সন্ত্রাস বন্ধের উপায় নেই: আখতার হোসেন
ক্যাটি পেরির সঙ্গে ট্রুডোর বিলাসবহুল ভ্রমণ, খরচ ১ কোটি ৩০ লাখ টাকা
আনোয়ার ইব্রাহিমের ঢাকা-থাইল্যান্ড সফর স্থগিত
মোল্লাহাটে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ৫
মিরপুরে যাত্রীবাহী বাসে ফের আগুন
এক ব্যক্তির ধাওয়ায় পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী
অতীত ভুলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও গভীর হবে: স্পিকার
মিয়ানমারে বিয়ের আয়োজনে বিমান হামলা, নিহত ২০
ফুলবাড়ীতে বাঁধাকপির কেজি ৫-৭ টাকা, বিপাকে কৃষক
মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি
আওয়ামী লীগের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার: রাষ্ট্রপতি
আওয়ামী লীগকে আশ্রয় দিলেই শাস্তি, হার্ডলাইনে বিএনপি