Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২১, ৪ জানুয়ারি ২০২৫

‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে ৬ দিনের কর্মসূচি

‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে ৬ দিনের কর্মসূচি
ছবি: সবার দেশ

জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে আগামী ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে যৌথভাবে জনসংযোগ চালাবেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ সিদ্ধান্ত জানানো হয় ৪ জানুয়ারি একটি যৌথ সংবাদ সম্মেলনে, যেখানে উপস্থিত ছিলেন হাসনাত আবদুল্লাহ। 

হাসনাত আবদুল্লাহ জানান, অন্তর্র্বতী সরকার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের প্রতিশ্রুতি দেয়ার পর, তারা গত ৩১ ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশ থেকে বিরত ছিলেন। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো কার্যক্রম লক্ষ্য করা যায়নি। তাই তারা ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশের দাবি তুলেছেন। 

তিনি জানান, তারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং পেশাজীবীদের মাঝে জনসংযোগ চালাবেন। এ কাজটি যৌথভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সম্পন্ন করবে। তারা সরকারের ফ্যাসিবাদী কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চান এবং প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে পৌঁছাতে চান। 

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও উপস্থিত ছিলেন।

সবার দেশ/এওয়াই

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল
মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ
আ.লীগের বিচার ছাড়া সন্ত্রাস বন্ধের উপায় নেই: আখতার হোসেন
ক্যাটি পেরির সঙ্গে ট্রুডোর বিলাসবহুল ভ্রমণ, খরচ ১ কোটি ৩০ লাখ টাকা
আনোয়ার ইব্রাহিমের ঢাকা-থাইল্যান্ড সফর স্থগিত
মোল্লাহাটে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ৫
মিরপুরে যাত্রীবাহী বাসে ফের আগুন
এক ব্যক্তির ধাওয়ায় পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী
অতীত ভুলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও গভীর হবে: স্পিকার
মিয়ানমারে বিয়ের আয়োজনে বিমান হামলা, নিহত ২০
ফুলবাড়ীতে বাঁধাকপির কেজি ৫-৭ টাকা, বিপাকে কৃষক
মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি
আওয়ামী লীগের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার: রাষ্ট্রপতি
আওয়ামী লীগকে আশ্রয় দিলেই শাস্তি, হার্ডলাইনে বিএনপি