Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ০৩:৩৬, ১ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় পার্টিকে নিষিদ্ধ চায় জামায়াত: ডা. তাহের

জাতীয় পার্টিকে নিষিদ্ধ চায় জামায়াত: ডা. তাহের
ছবি: সংগৃহীত

জামায়তে ইসলামীর নেতারা জাতীয় পার্টির বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের এ তথ্য জানান।

জামায়াত নেতারা বলেন, নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করেছে, তাই তাদের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা জরুরি।

তাদের দাবি, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন ও নির্বাচনের আগে নতুন নীতিমালা প্রণয়ন করা হোক। তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে নির্বাচনের প্রস্তুতি পক্ষীয় পরিকল্পনার অংশ হতে পারে। তাই নির্বাচনের পরিবেশ ও পদ্ধতি নিরপেক্ষ হতে হবে।

নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে জামায়াত প্রশাসন ও পুলিশের মধ্যে থাকা অবাঞ্ছিত উপাদান সরিয়ে সুষ্ঠু নির্বাচন করার আহ্বান জানিয়েছে। প্রধান উপদেষ্টা এই বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে আশ্বাস দিয়েছেন।

এছাড়া তারা প্রধান উপদেষ্টাকে পিআর পদ্ধতিতে ভোটগ্রহণ সংক্রান্ত গণভোট আয়োজনের পরামর্শ দিয়েছেন।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল
মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ
আ.লীগের বিচার ছাড়া সন্ত্রাস বন্ধের উপায় নেই: আখতার হোসেন
ক্যাটি পেরির সঙ্গে ট্রুডোর বিলাসবহুল ভ্রমণ, খরচ ১ কোটি ৩০ লাখ টাকা
আনোয়ার ইব্রাহিমের ঢাকা-থাইল্যান্ড সফর স্থগিত
মোল্লাহাটে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ৫
মিরপুরে যাত্রীবাহী বাসে ফের আগুন
এক ব্যক্তির ধাওয়ায় পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী
অতীত ভুলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও গভীর হবে: স্পিকার
মিয়ানমারে বিয়ের আয়োজনে বিমান হামলা, নিহত ২০
ফুলবাড়ীতে বাঁধাকপির কেজি ৫-৭ টাকা, বিপাকে কৃষক
মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি
আওয়ামী লীগের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার: রাষ্ট্রপতি
আওয়ামী লীগকে আশ্রয় দিলেই শাস্তি, হার্ডলাইনে বিএনপি