কৃষক কার্ডে জানা যাবে বৃষ্টির আগাম পূর্বাভাস: প্রধানমন্ত্রী
৪০ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কার্ডের মাধ্যমে কৃষকেরা মোবাইল ফোনে জানতে পারবেন, পরদিন তাদের এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কি না। পাশাপাশি কৃষি উপকরণে সহায়তা, ফসলের বিমা এবং ব্যাংকঋণ পাওয়ার সুযোগসহ প্রায় ১০ ধরনের সুবিধা দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।