মেট্রোরেলে আসন চেয়েও পাননি, দাঁড়িয়ে থেকেই মৃত্যু অসুস্থ শিক্ষকের
রাজধানীর মেট্রোরেলে যাতায়াতের সময় অসুস্থ হয়ে বসার জায়গা চেয়েও পাননি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ নাজিবুর রহমান। পরে শেওড়াপাড়া স্টেশনের কাছাকাছি দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়েন তিনি। শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রবীণ ও অসুস্থ যাত্রীদের প্রতি সহমর্মিতা এবং মানবিক আচরণের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।