Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩০, ২৮ আগস্ট ২০২৫

সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক বাতিল

সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক বাতিল
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান জ্যাকবসনের নির্ধারিত বৈঠক বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে সিইসির একান্ত সচিব আশ্রাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন বাতিল হলো বৈঠক

আজ বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁওয়ে কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে শিক্ষার্থীরা ‘ব্লকেড’ কর্মসূচি শুরু করে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ পরিস্থিতির কারণে বৈঠকটি বাতিল করা হয় বলে জানা গেছে।

আশ্রাফুল আলম বলেন, পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের বিষয়টি দূতাবাসের পক্ষ থেকেই জানানো হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মার্কিন ঘাঁটিতে হামলায় ইরানের হাতিয়ার স্টারলিংক!
ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ নিষিদ্ধ আওয়ামী লীগের
সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল
মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ
আ.লীগের বিচার ছাড়া সন্ত্রাস বন্ধের উপায় নেই: আখতার হোসেন
ক্যাটি পেরির সঙ্গে ট্রুডোর বিলাসবহুল ভ্রমণ, খরচ ১ কোটি ৩০ লাখ টাকা
আনোয়ার ইব্রাহিমের ঢাকা-থাইল্যান্ড সফর স্থগিত
মোল্লাহাটে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ৫
মিরপুরে যাত্রীবাহী বাসে ফের আগুন
এক ব্যক্তির ধাওয়ায় পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী
অতীত ভুলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও গভীর হবে: স্পিকার
মিয়ানমারে বিয়ের আয়োজনে বিমান হামলা, নিহত ২০
ফুলবাড়ীতে বাঁধাকপির কেজি ৫-৭ টাকা, বিপাকে কৃষক
মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি