‘ডিসেম্বরকেন্দ্রিক ঐক্যে’ অংশ নেবে না এনসিপি: নাহিদ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঠেকাতে শুধু ডিসেম্বর মাসকে কেন্দ্র করে সরকার জাতীয় ঐক্যের উদ্যোগ নিলে তাতে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় ঐক্য হতে হলে এর সুস্পষ্ট ভিত্তি ও সুনির্দিষ্ট অঙ্গীকার থাকতে হবে। কেবল সাময়িক রাজনৈতিক প্রয়োজনে ঐক্যের উদ্যোগ গ্রহণযোগ্য নয়।