Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:২৯, ২১ জুন ২০২৫

ইসরাইলের ৫০ যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করেছে: ইরাক

ইসরাইলের ৫০ যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করেছে: ইরাক
ছবি: সংগৃহীত

ইরাকের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনেছে দেশটির জাতিসংঘ মিশন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ইরাক জানিয়েছে, ইসরাইলের অন্তত ৫০টি যুদ্ধবিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে।

শুক্রবার (২০ জুন) নিরাপত্তা পরিষদকে দেয়া বক্তব্যে ইরাকের জাতিসংঘ মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্বাস কাদোম ওবায়েদ আল-ফাতলাভি বলেন, সিরিয়া-জর্ডান সীমান্ত এলাকা থেকে প্রথমে ২০টি এবং পরে আরও ৩০টি যুদ্ধবিমান ইরাকের আকাশে প্রবেশ করে।

তিনি জানান, যুদ্ধবিমানগুলো বসরা, নাজাফ ও কারবালার আকাশ দিয়ে অতিক্রম করে, যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন।

এর আগে ১৩ জুন ইসরাইল ইরানে ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে একটি সামরিক অভিযান চালায়। হামলার লক্ষ্য ছিলো পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং শীর্ষ কর্মকর্তাদের বাসভবন। এর জবাবে ইরানও ‘প্রমিজ থ্রি’ নামে পাল্টা হামলা চালায়।

ইরান-ইসরাইল সংঘাতের অষ্টম দিনে গড়ানো এ উত্তেজনায় ইতিমধ্যে দুই দেশেই বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আর ইরাক দাবি করছে, এ সংঘাত এখন তাদের ভূখণ্ডকেও অনিচ্ছায় জড়িয়ে ফেলেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জাজিরায় নিষিদ্ধ জঙ্গি আ.লীগের তাণ্ডব
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি
জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ২
মার্কিন ঘাঁটিতে হামলায় ইরানের হাতিয়ার স্টারলিংক!
ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ নিষিদ্ধ আওয়ামী লীগের
সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল
মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ
আ.লীগের বিচার ছাড়া সন্ত্রাস বন্ধের উপায় নেই: আখতার হোসেন
ক্যাটি পেরির সঙ্গে ট্রুডোর বিলাসবহুল ভ্রমণ, খরচ ১ কোটি ৩০ লাখ টাকা
আনোয়ার ইব্রাহিমের ঢাকা-থাইল্যান্ড সফর স্থগিত
মোল্লাহাটে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ৫
মিরপুরে যাত্রীবাহী বাসে ফের আগুন
এক ব্যক্তির ধাওয়ায় পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী
অতীত ভুলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও গভীর হবে: স্পিকার