Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:১৯, ১৪ জানুয়ারি ২০২৫

বাড়ছে ‘অ্যানা’ ঝোড়ো বাতাস

লস অ্যাঞ্জেলেসের দাবানল সর্বোচ্চ বিপর্যয়ের শঙ্কা

লস অ্যাঞ্জেলেসের দাবানল সর্বোচ্চ বিপর্যয়ের শঙ্কা
ছবি: সংগৃহীত

ভয়াবহ দাবানলে পুড়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা। এ দাবানল ছড়িয়ে পড়ার পেছনে বড় কারণ সান্তা অ্যানা নামের ঝোড়ো বাতাস। সম্প্রতি বাতাসের গতি কিছুটা কমলেও তা আবার বাড়তে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। এমনকি আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি সর্বোচ্চ বিপদজনক পর্যায়ে যেতে পারে বলে শঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাস বলছে, লস অ্যাঞ্জেলেস ও ভেঞ্চুরা কাউন্টিতে স্থানীয় সময় সোমবার রাত থেকে আগামীকাল মঙ্গলবার সকাল পর্যন্ত  বাতাসের গতি বাড়তে পারে। ঘণ্টায় ৩০ মাইল গতিতে বয়ে যাওয়া বাতাস এ সময় ৭০ মাইলে পৌঁছাতে পারে।

আদ্রতা কম থাকায় আগের চেয়েও দ্রুতগতিতে নতুন অঞ্চলে আগুন ছড়াচ্ছে। এমন অবস্থায় নতুন করে বাসিন্দাদের ঘড় ছাড়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে প্রশাসন। নজিরবিহীন এ দাবানলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে।

লস অ্যাঞ্জেলস কাউন্টির ফায়ার ডিপার্টমেন্ট চিফ অ্যানথনি ম্যারোন জানান, বুধবার পর্যন্ত দাবানলের তীব্রতা থাকবে। নির্দিষ্ট এলাকাগুলোর ফায়ার ডিপার্টমেন্ট এবং নিরাপত্তাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। প্রত্যাশিত আবহাওয়ায় আর্দ্রতা কম থাকবে যে কারণে দাবানলের সতর্কতা জারি থাকবে।

সবশেষ খবর বলছে, স্থানীয় সময় সোমবার লস অ্যাঞ্জেলেসের ভেনচুরা কাউন্টিতে দাবানল ছড়িয়ে পড়েছে। এরইমধ্যে সেখানকার ৫৬ একর জায়গা পুড়ে গেছে।

তবে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, তবে তীব্র বাতাসে বেশ বেগ পেতে হলেও, তারা আগুনের এগিয়ে যাওয়া থামাতে সক্ষম হয়েছেন। তবে ক্ষতিগ্রস্ত জায়গাগুলোতে জ্বলতে থাকা আগুন একটুও নিয়ন্ত্রণে আনা যায়নি। কর্মকর্তারা বলছেন, এ আগুন জরুরি সেবাদানকারীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ওই এলাকা থেকে স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ক্যালিফোর্নিয়ার ফরেস্ট্রি ও ফায়ার প্রোটেকশন বিভাগের তথ্যমতে, ক্যালিফোর্নিয়ায় বর্তমানে ১২৪টি ছোট-বড় দাবানল চলমান। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬৪ বর্গ কিলোমিটারের বেশি জায়গা। ধ্বংস হয়েছে ১২ হাজারের বেশি অবকাঠামো।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল
মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ
আ.লীগের বিচার ছাড়া সন্ত্রাস বন্ধের উপায় নেই: আখতার হোসেন
ক্যাটি পেরির সঙ্গে ট্রুডোর বিলাসবহুল ভ্রমণ, খরচ ১ কোটি ৩০ লাখ টাকা
আনোয়ার ইব্রাহিমের ঢাকা-থাইল্যান্ড সফর স্থগিত
মোল্লাহাটে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ৫
মিরপুরে যাত্রীবাহী বাসে ফের আগুন
এক ব্যক্তির ধাওয়ায় পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী
অতীত ভুলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও গভীর হবে: স্পিকার
মিয়ানমারে বিয়ের আয়োজনে বিমান হামলা, নিহত ২০
ফুলবাড়ীতে বাঁধাকপির কেজি ৫-৭ টাকা, বিপাকে কৃষক
মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি
আওয়ামী লীগের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার: রাষ্ট্রপতি
আওয়ামী লীগকে আশ্রয় দিলেই শাস্তি, হার্ডলাইনে বিএনপি