Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

কানাডার নয়া ভিসানীতি শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ

কানাডার নয়া ভিসানীতি শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ
.

সহজ ভিসা নীতির কারণে অভিবাসন প্রত্যাশীদের কাছে জনপ্রিয় কানাডা। কিন্তু অতিরিক্ত অভিবাসীর কারণে বিভিন্ন খাতে চাপ তৈরি হওয়ায় একের পর এক নতুন পদক্ষেপ নিচ্ছে দেশটি। এবার ভিসা নীতিতেও পরিবর্তন এনেছে তারা। 

নতুন নীতিতে দেশটির সীমান্ত কর্মকর্তাদের দেয়া হয়েছে ভিসা বাতিল ও পরিবর্তন করার ক্ষমতা। নীতি অনুযায়ী সীমান্ত কর্মকর্তারা বাতিল করতে পারবেন শিক্ষার্থী ভিসা ও কাজের অনুমোদনও। শুধু তাই নয়, সীমান্ত থেকেই নিজ দেশে ফেরত পাঠিয়ে দিতে পারবেন বিদেশি কর্মী ও শিক্ষার্থীদের। এ নিয়মের কারণে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করার ক্ষেত্রেও জটিলতা তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) নতুন এই ভিসা নীতি প্রকাশ করা হয়। চলতি মাস থেকেই এ নীতি কার্যকর হবে বলে জানানো হয়েছে।

নতুন ভিসা নীতিতে বলা হয়েছে, কানাডার সীমান্ত কর্মকর্তারা এখন ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ও অস্থায়ী বসবাসের নথি প্রত্যাখ্যান বা বাতিল করতে পারবেন। এছাড়া কাজের অনুমতি ও শিক্ষার্থী ভিসাও বাতিল করতে পারবেন তারা। তবে কিছু বিশেষ শর্ত পূরণ করতে না পারলেই তারা এমন সিদ্ধান্ত নিতে পারবেন বলে জানা গেছে।

এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, যদি একজন কর্মকর্তার মনে হয় সংশ্লিষ্ট ব্যক্তি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কানাডা ছাড়বেন না, তবে তারা সেই ব্যক্তির ভিসা প্রত্যাখ্যান বা বাতিল করতে পারেন। এ নিয়মের আওতায় রয়েছেন এরই মধ্যে কানাডায় বসবাস করছেন এমন অভিবাসীরাও।

এমনকি কর্মকর্তারা প্রয়োজন মনে করলে শিক্ষার্থী ও কর্মীদের সীমান্ত থেকেই নিজ দেশে ফেরত পাঠিয়ে দিতে পারবেন। নতুন এ ভিসা নীতি চলতি মাস থেকে কার্যকর হয়েছে বলে জানা গেছে।

বিশ্লেষকরা বলছেন, এ নিয়মের কারণে অনিশ্চয়তা তৈরি হয়েছে অভিবাসীদের মধ্যে। বিপদে পড়তে পারেন হাজার হাজার আন্তর্জাতিক কর্মী ও শিক্ষার্থী। এর আগে অভিবাসী নিয়ন্ত্রণের পদক্ষেপ হিসেবে গেলো বছরের নভেম্বরে স্টুডেন্ট ডাইরেক্ট স্ট্রিম ভিসা প্রোগ্রাম বন্ধ করে দিয়েছিলো কানাডা।

সবার দেশ/এমকেজে

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল
মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ
আ.লীগের বিচার ছাড়া সন্ত্রাস বন্ধের উপায় নেই: আখতার হোসেন
ক্যাটি পেরির সঙ্গে ট্রুডোর বিলাসবহুল ভ্রমণ, খরচ ১ কোটি ৩০ লাখ টাকা
আনোয়ার ইব্রাহিমের ঢাকা-থাইল্যান্ড সফর স্থগিত
মোল্লাহাটে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ৫
মিরপুরে যাত্রীবাহী বাসে ফের আগুন
এক ব্যক্তির ধাওয়ায় পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী
অতীত ভুলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও গভীর হবে: স্পিকার
মিয়ানমারে বিয়ের আয়োজনে বিমান হামলা, নিহত ২০
ফুলবাড়ীতে বাঁধাকপির কেজি ৫-৭ টাকা, বিপাকে কৃষক
মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি
আওয়ামী লীগের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার: রাষ্ট্রপতি
আওয়ামী লীগকে আশ্রয় দিলেই শাস্তি, হার্ডলাইনে বিএনপি